উপজেলা যুবদল নেতা রাজনের দাদা ও জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা মরহুম লাল মিয়ার দাফন সম্পন্ন

Desk Desk

News

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং যুবদল নেতা রাইসুল ইসলাম রাজনের দাদা লাল মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আসরবাদ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য,উপজেলার ইসলামপুরস্থ লাল মঞ্জিলে মরহুম লাল মিয়া আজ সকাল ৮ টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেন।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম জায়গিরদার। জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম এবং আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিকান্দর আলী জেলা বিএনপির উপদেষ্টা আঃ কাইয়ুম মাষ্টার জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হানিফ খন্দকার,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সিনিয়র সহসভাপতি জনাব মোঃ শওকত আলী বাবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব আলী আকবর সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ফখরুল ইসলাম মেম্বার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন অত্র উপজেলার দলমত নির্বিশেষে সকল শ্রেনীর নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

(সি/স-১০ নভেম্বর-তা/ই)