আনসার-ভিডিপি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা পরিদর্শনে কেন্দ্রীয় জেনারেল ম্যানেজার আলাউদ্দিন Desk Desk News প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ স্টাফ রিপোর্টার:-আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা পরিদর্শনে আসেন ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন। সোমবার (০৯ নভেম্বর) এসময় তিনি covid-19 এ ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে স্বল্প সুদে (মাত্র ৫%) বাংলাদেশ ব্যাংকের তহবিলের আওতায় ঋণ বিতরন করেন। এ সময় তিনি শাখার খেলাপি ঋণগ্রহীতাদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে ঋণ আদায় কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশা পাশি শাখা ব্যাংক খেলাপি লোন ঘুচিয়ে পুনঃরায় চালু করার জন্যে পরামর্শ ও তাগিদ দিয়েছেন। এ দিন প্রায় ১৫ লক্ষ টাকা শ্রেণীকৃত ঋণ আদায় হয়। শাখায় জনবল সংকট থাকায় এর দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানান এবং স্বল্প সুদে ঋণ গ্রহণ করে কৃষি উৎপাদন বৃদ্ধির উপর জোর দেন।জানা গেছে যে তিনি সপ্তাহব্যাপি সফর করে সিলেট অঞ্চলের ৫টি শাখার ঋণ বিতরন কার্যক্রম প্রত্যক্ষ করবেন। (সি/স-১০ নভেম্বর-তা/ই) SHARES অর্থনৈতিক বিষয়: