তাহিরপুরে পর্যটকদের জন্য উদ্বোধন করা হল ‘যাদুকাটা তাঁবু বাস’ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২ তাহিরপুর প্রতিনিধি: দেশের বৃহত্তম শিমুল বাগান আর বড়গোফ বারেক টিলায় অপার সৌন্দর্য্য দেখতে ভিবিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের রাতে থাকার জন্য‘যাদুকাটা তাঁবু বাস’উদ্বোধন করা হয়েছে। পর্যটন এলাকা তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে পর্যটকদের জন্য তাঁবুবাস ব্যবস্থা প্রসংশার দাবি রাখে।যারা এখানে এসে রাত্রিযাপন করবেন তাদের নিরাপত্তা,স্যানিটেশন ও খাবারের দিকগুলো যেন বিশেষভাবে নজর রাখা হয়। উপরোক্ত কথাগুলো সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম নদী সংলগ্ন এলাকায় ‘যাদুকাটা তাঁবু বাস’ উদ্বোধন করার সময় বলেন। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার মো.মিজানুর রহমান,তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ মো.সুপার সাহিদুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. আব্দুল লতিফ তরফদার,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা,বাদাঘাট ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও বড়দল উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমুখ। Download News PhotoCard SHARES অর্থনৈতিক বিষয়: