কোম্পানীগঞ্জে অসহায়দের মাঝে বর্নী প্রবাসী ঐক্য পরিষদের শীতের কম্বল বিতরন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ স্টাফ রিপোর্টার নোমান আহমেদ (সিলেট)কোম্পানীগঞ্জ:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্রবাসে অবস্থানরত বর্ণী প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে ১নং ও ২ নং ওয়ার্ডের ১শত অসহায়,সম্বলহীন পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। শুক্রবার ১১ ই ডিসেম্বর বিকাল ৪ টার সময় উপজেলার জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলূম বর্ণী মাদ্রাসা মাঠে অসহায় পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বর্ণী প্রবাসী ঐক্য পরিষদের শীতের কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রনিখাই ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী আলী আকবর, সমাজসেবক ডাক্তার তমিজ উদ্দিন, মাওলানা এহসান উদ্দিন, মাওলানা আবুল হোসাইন, ইকবাল হোসেন এমাদ প্রমুখ। এ সময় প্রত্যেক অসহায় পরিবারের মাঝে একটি করে কম্বল প্রদান করা হয়।যারা কম্বল পেয়েছে তারা প্রত্যেকেই নিম্নবিত্ত। শীতবস্ত্র গ্রহীতা সালাউদ্দিন বলেন আমরা বিগত বন্যা, মহামারী করুনার প্রার্দুভাবের সময় থেকে বর্তমান এই কনকনে শীতের সময় পর্যন্ত আমরা উক্ত সংগঠন থেকে বিভিন্ন ভাবে সাহায্য পেয়ে আসছি।আমি দোয়া করি আল্লাহ যেন ঐ সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের মঙ্গল করেন,আমিন। (সি/স-১১ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES অরাজনৈতিক সংগঠন বিষয়: