মন্ত্রী ইমরান আহমদের সাথে কো’গঞ্জ পর্যটন ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক:-পর্যটন কেন্দ্র জিরো লাইন “সাদা পাথর”র সুন্দর্য বর্ধন ও তার অবকাঠামোগত উন্নয়নকে তরান্বিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট ৪ আসনের এমপি ইমরান আহমদের পরিকল্পনা বাস্তবায়নে গঠিত হয় কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন ক্লাব। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসকে সভাপতি এবং যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে গঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দ গত ৭ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন ক্লাবের সহ-সভাপতি ফরহাদ হোসেন, তজব আলী, মুশাহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. সোহেল আহমদ, সহ-কোষাধ্যক্ষ রুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ কামরান।

(সি/স-২৯ নভেম্বর-তা/ই)