বিদ্রোহী প্রার্থী সমর্থকের চাপাতির কোপে প্রাণ গেলো ছাত্রলীগ সভাপতির

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজিব নিহত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সজিব ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রবিবার বিকালে নারায়ণপুর ভোটকেন্দ্র নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকার নেওয়ার পথে মারা যান।