সংবর্ধিত হলেন কোম্পানীগঞ্জের ৫ ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিরা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১ ৩য় ধাপে অনুষ্ঠিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। সুলতান খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুর ২ টার সময় নব নির্বাচিত জনপ্রতিনিধি সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী। সারোয়ার খানের সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আমজদ আলী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মজহম খান সিলেট জেলা সেচ্ছাসেবকলীগ কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধীত ৫ ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছেন ২নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ৩নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু, ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান মাষ্টার, ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সদস্যারা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখে উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। (সি/স-২৭ নভেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: