জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট জেলা কমিটি প্রকাশ

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

সংবাদ ডেস্ক: জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক সৈয়দ মোস্তাক আলীকে আহ্বায়ক এবং আজিজুল হক কে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক
সৈয়দ সেলিম আহমদ যুগ্ম আহবায়ক
আবু খালেদ রাজা, রেশাদ আহমদ, আলাউদ্দিন, মো. আব্দুর নূর, আনহার আলী তালুকদার, সায়েম উদ্দিন ও মুজাফফাক মাহমুদ।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হক।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান, আমির হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল মজিদ, আমিরুল ইসলাম কবির, মোজাক্কির আলম, কামরুল হাসান, মামুন মিয়া, হাসান আহমদ, আব্দুল লতিফ ভিরাই, আলাউদ্দিন মনাই, মিজান আহমেদ মস্তাক, লোকমান আহমদ লুকু, ইসলাম উদ্দিন, সাবেল আহমদ, বদরুল হক ও ফখরুল আমিন।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সিলেট জেলায় জিয়া শিশু-কিশোর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন নেতৃত্ব কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান।
সৈয়দ মোস্তাক আলী ও আজিজুল হক এর নেতৃত্বে ঘোষিত এই নতুন আহ্বায়ক কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।