স্কাউট জাতীয় অ্যাওয়ার্ড অর্জন করল ভোলাগঞ্জের ফাহাদ

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-অবিভক্ত পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফারুক আহমদের সুযোগ্য নাতি এবং মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেনর একমাত্র পুত্র মোঃ ফেরদৌস হোসেন ফাহাদ সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ স্কাউটস থেকে ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ নামক জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছে । আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ডটি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড.মোঃ মোজাম্মেল হক খান( সাবেক সিনিয়র সচিব) ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার জনাব কাজী নাজমুল হক।
ফাহাদ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্কাউট ইউনিট এর অন্যতম একজন সদস্য ছিল । স্কাউটিং এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় তাকে ‘সমাজ উন্নয়ন এওয়ার্ড’-এ ভূষিত করা হয়।উল্লেখ্য সিলেট বিভাগে মোট ৬জন এয়ার্ডটি অর্জন করেন।

এছাড়া ২০১৮ সালে স্কাউটিং এ বিশেষ অবদান রাখায় মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেব এর হাত থেকে ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করে সে। এ নিয়ে সে দ্বিতীয়বারের মতো জাতীয় অ্যাওয়ার্ড অর্জন করল।

ফাহাদ তার বক্তব্যে জানায়, ”আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মা-বাবা ও পরিবারের প্রতি যারা সর্বদা আমার পাশে ছিলেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ইউনিট এর সম্মানিত গ্রুপ লিডার ও আমার স্কাউটশিক্ষক জনাব এমদাদুল হক সিদ্দিকি স্যার( উপকমিশনার, সিলেট অঞ্চল স্কাউটস) ও আমার শ্রদ্ধেয় ফুফা জনাব আমিনুর রহমান জসিম সাহেবের( সাধারণ সম্পাদক, কোম্পানিগঞ্জ উপজেলা স্কাউটস) প্রতি।উনারা আমার স্কাউটিং জীবনে সর্বদা পথপ্রদর্শক হিসেবে সাহায্য করেছেন।

ফাহাদ স্কাউট থেকে পাওয়া শিক্ষা নিয়ে দেশ ও জাতির উন্নয়নে আত্মানিয়োগ করতে দৃঢ় প্রত্যয়ী। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

(সি/স-১১ সেপ্টেম্বর-তা/ই)