রাজনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১ হারুনুর রাশীদ, রাজনগর প্রতিনিধি:-মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মো. শহীদ বকস (রাজনগর বার্তা ও দৈনিক দিগন্তর) সভাপতি ও আক্তার হোসেন সাগর (দৈনিক আজকের পত্রিকা ও এনটিভি) সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৭ জুন) রাজনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জাফর ইকবাল (দৈনিক ভোরের দর্পন) পূর্নেন্দু দাশ পবিত্র (দৈনিক রাজ দর্পন), আব্দুল হাকিম রাজ (আনন্দ টিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক- নজরুল ইসলাম (জয়যাত্রা টিভি), বিকাশ দাশ (দৈনিক আগামীর সংবাদ)। অর্থ সম্পাদক মোঃ হারুনুর রাশীদ (দৈনিক আলোকিত একাত্তর সংবাদ), দ্প্তর সম্পাদক মোঃ ফয়েজ আলম শাহীন (টাইম নিউজ), সাংগঠনিক সম্পাদকক মোঃ মোস্তফা বকস (দৈনিক তথ্য বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন (দৈনিক সিলেট টাইম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন (চ্যানেল এম এনএ), তথ্য প্রযুক্তি সম্পাদক রতন মনি দাশ, নির্বাহী সদস্য মোঃ আব্দুল মুকিত (দৈনিক মৌমাছি কণ্ঠ), মোস্তাকিম বকস শিমুল (দৈনিক খোলা চিঠি)। (সি/স-২৭ জুন-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: