কোম্পানীগঞ্জ আ’লীগের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) র সাথে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে এক সংক্ষিপ্ত মত বিনিময় করবেন আগামীকাল।

 

বিকাল ৪ টার সময় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এই সংক্ষিপ্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

মত বিনিময় সভাটি সাফল্যমন্ডিত করার জন্যে উপজেলা আওয়ামী ছাত্র,যুব,স্বেচ্ছাসেবক, তাতী,কৃষক লীগ নেতা কর্মীদের আগামীকাল (১৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া।

বার্তা প্রেরক
অখিল চন্দ্র বিশ্বাস
যুগ্ম সাধারণ সম্পাদক
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,সিলেট।

(সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই)