কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে বাতিলে দাবীতে সন্তান কমান্ডের একাংশের সভা Desk Desk News প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ প্রেস বক্স:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নব গঠিত মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি পকেট কমিটি উল্লেখ্য করে এই কমিটি বাতিলের দাবীতে সভা করেছেনে মুক্তিযুদ্ধার সন্তানেরা। রবিরাব (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার একটি অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা দিলোয়ার হোসেন জীবনের সভাপতিত্বে ও মোঃ মতিন ভূঁইয়ার পরিচালনায় নব গঠিত পকেট কমিটি বাতিলের দাবীতে সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, উপজেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে আলোচনা না করে অর্থের বিনিময়ে কমিটি গঠন করায় উপজেলার জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে তাই প্রশাসন ও জেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এই কমিটি বাতিল করে নিরপেক্ষ কমিটির দেওয়া দাবী জানান। নব গঠিত কমিটি থেকে ইতিমধ্যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া ও দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন জীবন। কমিটি বাতিলের দাবীতে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান চাঁন মিয়া, দিলোয়ার হোসেন, সোহাগ মিয়া, ফখরুল ইসলাম, জাকির হোসেন, রফিক মিয়া, কবির মিয়া, জামাল মিয়া, আঃ হেকিম, আঃ জব্বার, ফারুক আহমেদ, শাহিন মিয়া, শামসু মিয়া, মুসলিম মিয়া, আঃ হামিদ, আঃ মতিন, হারুন, আশরাফুল ইসলাম, চাঁন মিয়া, ফারুক মিয়া, আলী মিয়া, হারিছ মিয়া, শাহেদ মিয়া, কাদির আলী, আঃ হান্নান, মোঃ সেলিম, মোঃ ইকবাল হোসেন, লুলু মিয়া, ইয়াসিন, জালাল মিয়া, মন্নান, শরিফউদ্দিন, শামীম আহমদ, জারু মিয়া, মাহবুব মিয়া প্রমুখ। (সি/স-১৩ ডিসেম্বর-তা/ই) SHARES অরাজনৈতিক সংগঠন বিষয়: