কানাইঘাটের নতুন ওসি তাজুল ইসলাম

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

সিলকো ডেস্ক:-কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ সেলের ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম। শুক্রবার তিনি কানাইঘাট থানার দায়িত্বভার গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

এর আগে, ২৪ ডিসেম্বর কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপিতে) বদলি হন। এর এক সপ্তাহ পর কানাইঘাট থানায় ওসি হিসেবে পদায়ন করা হয় ওসি তাজুল ইসলামকে। তিনি সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ সেলের আগে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা ও নিষ্ঠার সাথে কানাইঘাটবাসীর সেবা করা এবং অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন ওসি তাজুল।

(সি/স-০১ জানুয়ারী-তা/ই)