পরিবেশ মন্ত্রীর জন্মদিনে যুবলীগ নেতা আহমেদ কামাল অহিদের দোয়া মাহফিল

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

মারজান আহমদ:-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিনের ৬৬ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমেদ কামাল অহিদের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী অনলাইনে লাইভে এসে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা,আওয়ামী লীগ নেতা মাসুক আহমেদ, আব্দুল লতিফ, জাকির হোসেন কালা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেন লিটন, যুবলীগ নেতা জুয়েল আহমেদ, আব্দুল মতিন, মোঃ শাহ আলম,সায়েম ইমামী জাফর, ফয়সাল আহমেদ, তারেক হাসান, রাজিব হোসেন, জহিরুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারন সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল,কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আহমেদ, সাধারন সম্পাদক গৌতম দাস, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু সাঈদ আরিফ, হাবিবুর রহমান জয়,সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(সি/স-০২ জানুয়ারী-তা/ই)