মুক্তিযোদ্ধা পরিবারকে শীতবস্ত্র উপহার দিলো কুলাউড়া উপজেলা প্রশাসন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

মারজান আহমদ কুলাউড়া থেকে:-
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে
(৬ জানুয়ারি)বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (UNO) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে,বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্তি দেব, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমদ, এমপির অফিস সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, মুক্তিযোদ্ধা সন্তান সম্পাদক শাহিনুর রহমান ও কামাল আহমদ প্রমুখ। সভাশেষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীসহ অতিথিবৃন্দ উপজেলার ১১ ইউনিয়নের ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মুজিববর্ষে অসহায়-অসচ্চল বীর মুক্তিযোদ্ধাদের মডেল আবাসন প্রকল্পের আওতায় ৩২ টি ঘর বরাদ্ধের প্রস্তাব উর্দ্ধতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শীতবস্ত্র উপহার দিয়ে প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। এরই ধারাবাহিকতা রক্ষায় তিনি মুক্তিযোদ্ধাদের স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

(সি/স-০৬জানুয়ারী-তা/ই)