ছাতকে পুষ্টি কমিটির দ্বি-বার্ষিক ও প্রকল্প সমাপনী সভা

Desk Desk

News

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

 

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-
ছাতকে পুষ্টি কমিটির উদ্যোগে বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে পুষ্টি কমিটির দ্বি-মাসিক ও প্রকল্প সমাপনী সভা রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি কমিটির সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত পুষ্টি কমিটির দ্বি-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিগত বছরের পুষ্টি বিষয়ক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে পুষ্টি কমিটির সদস্য সচিবের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ তোফায়েল আহমদ সনি। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার দে, প্রানী সম্পাদক কর্মকর্তা সুমন আচার্য্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, তথ্যসেবা কর্মকর্তা আকলিমা আকতার, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল হেকিম, অদুদ আলম, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক সাকির আমিন প্রমুখ। প্রজেক্টরের মাধ্যমে পুষ্টি প্রকল্পের যাবতীয় তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, কেয়ার বাংলাদেশ, কালেক্টিভ ইমপেক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভের টেকনিক্যাল অফিসার আব্দুস শুকুর। সভায় অন্যান্যদের মাঝে ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, উপজেলা মহিলা অধিদপ্তরের লিপি আচার্য্য, সু-সেবা নেট ওয়ার্কের রহিমা আক্তার, নমিতা মালাকার, ফটো সাংবাদিক আমির আলীসহ পুষ্টি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

(সি/স-২৫জানুয়ারী-তা/ই)