বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া আগামীকাল

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

প্রেস বক্স:-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচির ৪র্থ দিনে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন আগামীকাল শনিবার অনুষ্টিত হবে।স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সকাল ১০ টার সময় আলোচনা সভা ও দোয়্ব মাহফিল অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম।

শামসুল আলম আরও বলেন,বিশ্বমহামারি করোনাকালীন সময়ে ঝাকঝমক ভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন করা না গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি পালন করে সীমিত পরিসরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।উক্ত অনুষ্টানে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কার্যকরী কমিটির সকল সদস্য  ও ৬ ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্বশীলদের থাকবেন আশা করি।

আমি চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী আয়োজনটি ছাত্রলীগের সবার উপস্থিতিতে পালন করবো।

বিজ্ঞপ্তি