করোনা আক্রান্ত খালেদা জিয়া এখন ইবাদত করে দিন কাটাচ্ছে Desk Desk News প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১ শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ রমজানের প্রথম দিন কোরআন তেলাওয়াত আর ইবাদত-বন্দেগি করেই সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (১৪ এপ্রিল) খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি, তার অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন। রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলাওয়াত, তাজবিহ তাহরিমা, দোয়াদরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত। ছোট ভাইয়ের বাসা থেকে ইফতারি যাবে বলে জানান তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর আত্বীয়-স্বজন কেউ বাসায় আসছেন না। তারা টেলিফোনে খালেদা জিয়ার সাথে কথা বলছেন নিয়মিত। ভাইদের বাসা থেকে তার জন্য খাবার নিয়ে আসা হয়। নমুনা পরীক্ষার ফলাফলে রবিবার খালেদা জিয়ার করোনা পজিটিভ হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে। (সি/স-১৪ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: