পবিত্র রমজান উপলক্ষে জৈন্তাপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু Desk Desk News প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ জৈন্তাপুর প্রতিনিধি:- রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) পবিত্র রমজান মাস এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বল্প মূল্যে দেশব্যাপী পণ্য বিক্রি শুরু করছে সরকারের প্রতিষ্টানটি। তাঁর ধারাবাহিকতায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক এর নির্দেশ ক্রমে উপজেলায় নিয়জিত ডিলার মোক্তার মিয়া আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি শুক্রবারী বাজার, চিকনাগুল বাজার,পানিছড়া গ্যাস ফিল্ড প্রধান কার্যালয় সহ ৪ টি স্থানে দুপুর ১২ টা থেকে আনুষ্ঠানিক ভাবে এসব পণ্য বিক্রি শুরু করেন করেন। এসময়ে মুক্তার মিয়া বলেন প্রথমেই কৃতজ্ঞতা জানাই সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এম.পি কে যার যুগান্তকারী পদক্ষেপ এর কারনে সমাজের সকল শ্রেণীর মানুষ তৃণমূল পর্যায়ে সরকারের এই সুবিধা পাচ্ছে। আমাদের জৈন্তাপুর উপজেলায় ৬ টি ইউনিয়ন রয়েছে টিবিসিবি কর্তৃক যে পরিমাণ পণ্য বরাদ্দ দেওয়া হয় অন্য উপজেলার চেয়ে কম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নিকট আবেদন জানাচ্ছি আমাদের উপজেলায় জনসংখ্যার উপর ভিত্তি করে পণ্য বাড়িয়ে যেন দেওয়া হয়। তিনি আরো জানান প্রতি সাপ্তাহে সিডিউল অনুযায়ী উপজেলার বিভিন্ন হাট বাজারে এসব পণ্য পাবে ক্রেতা গন। এববিষয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সর্বসাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রয়েছে রমজানে এর চাহিদা বেড়ে যায় আমরা সংশ্লিষ্ট (টিসিবি) কর্তৃপক্ষের নিকট কথা বলেছি অন্যনান্য উপজেলা গুলোর মতো যেন আমাদের উপজেলায় জনসংখ্যা হারে পণ্য বৃদ্ধি করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল আহমেদ,বাদশা মিয়া,সোহেল রানা, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ,ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মঞ্জুর, চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস প্রমূখ। ডিলার মোক্তার মিয়ার তথ্য অনুযায়ী, ট্রাক থেকে একজন ক্রেতা একটি প্যাকেজ নিতে পারবেন প্যাকেজে যা থাকছে দুই লিটার সয়াবিন তেল যার মূল্য ২০০ টাকা, পেঁয়াজ ৫ কেজি ১০০টাকা,ছোলা দুই কেজি ১১০টাকা,চিনি ২ কেজি ১১০ টাকা,খেজুর ১ কেজি ৮০ টাকা,মসুর ডাল ২ কেজি ১১০ । দরে কিনতে পরবেন, সব মিলিয়ে ১ টি প্যাকেজ মূল্য ৭১০ টাকা। (সি/স-১৫ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: