করোনা কেড়ে নিলো জৈন্তাপুরের সামুজ্জামানকে Desk Desk News প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১ সিলেটের জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মাদানী ট্রাভেলস এর সত্ত্বাধিকারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সামসুজ্জামান জামানের দ্বিতীয় নামাজে জানাজা আজ বুধবার বাদ এশা তাঁর জন্মস্থান জৈন্তাপুরে অনুষ্টিত হবে। উপজেলার দরবস্ত বাজার মসজিদে নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জৈন্তা বার্তাকে জানিয়েছেন সামসুজ্জামান জামানের ভাতিজা খায়রুল আমিন। খায়রুল আমিন আরো জানান, বুধবার বেলা সাড়ে এগারটার সময় লাশবাহী ফিজার গাড়ী সামসুজ্জামান জামানের মরদেহ নিয়ে ঢাকা থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এর আগে বুধবার সকালে ঢাকায় প্রথম জানাজা অনুষ্টিত হয়। ৭৫ বছর বয়সী সামসুজ্জামান জামান মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সামসুজ্জামান জামানের স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশংকামুক্ত বলে জানা গেছে। উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দুই ঘটিকার দিকে তিনি মৃত্যু বরণ করেন {ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন}। তাঁর মৃত্যুতে জৈন্তাপুরে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মাদানী ট্রাভেলস এর সত্ত্বাধিকারী, সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক সামসুজ্জামান জামান জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় মাওলানা আব্দুল লতিফ -জুলেখা মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্টিত ব্যবসায়ী সামসুজ্জামান জামান আরবী সাপ্তাহিক আল আখবার পত্রিকার সম্পাদকও ছিলেন। গত কয়েকদিন থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। (সি/স-২১ এপ্রিল-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: