সোনারগাঁও থানার সেই ওসি বাদ্ধতামূলক অবসরে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১ সোনারগাঁয়ে মামুনুলকান্ডের পর সেখানকার ওসির বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ ছিল। এবার সোনারগাঁ থানার সেই ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন। উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের একটি রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধের পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছাড়িয়ে নিতে ব্যাপক তাণ্ডব চালায় সংগঠনটির নেতাকর্মীরা। তাদের তাণ্ডবের সময় পুলিশ নির্লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে। এর পরদিনই সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয় নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে। সেই ওসি রফিকুল ইসলামকে এবার অবসরে পাঠানো হয়েছে। (সি/স-১৯ এপ্রিল-তা/ই) Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: