সিলেট-৫ আসনের এমপি হাফিজ মজুমদারের সহধর্মিণীর ইন্তেকাল

Desk Desk

News

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

 

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সহধর্মিণী জকিগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্টাতা বেগম হাফসা মজুমদার ইন্তেকাল করেছেন।

আজ রবিবার দুপুর ২ টা ৩৬ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আগামীকাল সোমবার ফজরের নামাজের পর সিলেট হযরত শাহজালাল (রঃ) দরগাহ মাদ্রাসায় জানাযার নামায শেষে দরগাহের প্বার্শে দাফন করা হবে।

(সি/স-১৬ মেতা/ই)