শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে

Desk Desk

News

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ মে খোলা হবে। পরে তা আরেক দফা বাড়িয়ে ২৯ মে করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি এবার ১২ জুন পর্যন্ত বাড়লো।

(সি/স-২৬ মে-তা/ই)