ইলেকট্রিক শক খাওয়া লজ্জাবতী বানর উদ্ধার 

Desk Desk

News

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

মোঃইমরান হোসেন:-শ্রীমঙ্গল উপজেলার পূর্ব আশিদ্রোন থেকে ইলেকট্রিক শক খাওয়া গুরুতর আহত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সংবাদ কর্মীদের  বলেন, লজ্জাবানরটি বিদ্যুতের তারে লেগে ডান হাতের আঙ্গুলসহ কবজি ঝলসে পুড়ে পড়ে গেছে। এবং ডান পায়ের অবস্থাও খুব খারাপ। এখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

তিনি বলেন, রাতে উপজেলার পূর্ব আশিদ্রোণ এলাকার মতিউর রহমান খবর দিলে আমরা তার বাড়ি থেকে আহত অবস্থায় বানরটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি। বানরটির অবস্থা তেমন ভালো না। আশঙ্কাজনক অবস্থায় আমরা এর চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক সংবাদ কর্মীদের বলেন, আমি বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এন্টিবায়োটিক ঔষধ দিয়েছি। গ্যাংরিন বা পচে যাওয়ার কারণে বানরটির অবস্থা খবই আশংখাজনক।

তিনি বলেন, বানরটি দেখে মনে হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে ইলেকট্রিক শক খেয়েছে। ডান হাতের কনুই পর্যন্ত পঁচে পড়ে গেছে। তবে অবস্থা তেমন ভালো না।

(সি/স-০৬ জুলাই-তা/ই)