সরকারী বিধিনিষেধ না মানায় দুটি দোকানিকে জরিমানা Desk Desk News প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১ তাহিরপুর প্রতিনিধি:- করোনা ভাইরাস প্রাদুভাব সংক্রমন প্ররিরোধে সরকারী বিধিনিষেধ না মানায় তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজারের দুইটি দোকানিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো.রায়হান কবির। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজারে পরিদর্শন কালে মাস্ক বিহীন জনসমাগম সহ বাজারের ব্যবসায়ীদের মধ্যেও মাস্ক পরিধান ছাড়া রয়েছেন এমন চিত্র দেখা যায়।মাস্ক ব্যবহার না করায় একটি দোকানিকে ৫শত,টাকা জরিমানা অপরদিকে ব্যবসায়ী ট্রেড লাইসেন্স না থাকায় ১হাজার,টাকা জরিমানা করা হয়।’ এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব মো.সাইফুল ইসলাম,কাউকান্দি চতুর্ভূজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মামুন পারভেজ,সাংবাদিক রাহাদ হাসান মুন্না,ইজারাদার বাচ্ছু মিয়া প্রমুখ সহ উপজেলার আনসার সদস্যরা। তাহিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির বলেন,সরকারী বিধিনিষেধ না মানায় দুটি দোকানীকে জরিমানা করা হয়েছে।বাজারের সকল ব্যবসায়ী ও ক্রেতাদের মাস্ক পরিধান করার নির্দেশ করা হয়েছে। (সি/স-১৬জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: