সাবেক ভারপ্রাপ্ত উ/প চেয়ারম্যান ইয়াকুব আলী’র ঈদ শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১

২০২০ সালের ঈদুল আযহা করোনা কালীন সময়ে উদযাপিত হয়েছে। আমরা সবাই আশা করেছিলাম করোনা হয়তো আমাদের কাছ থেকে বিদায় নেবে এবং পরবর্তী ঈদুল আযহা করোনা মুক্ত পরিবেশে উদযাপিত হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী এক ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ২০২১ সালের জুলাই মাসে ও করোনা বিদায় নেয়নি বরং আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। করোনায় মৃত্যু ও সংক্রমণের হার গত বছরের তুলনায় আরও বেড়েছে।যা আমরা কল্পনা করতে পারিনি। একদিকে লকডাউন অন্য দিকে শাটডাউন আবার জীবন-জীবিকার মুখোমুখি হয় সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা। আমরা যেন অবহেলা না করে করোনার ভ্যাকসিন নেবো স্বাস্থ্যবিধি মেনে চলবো। মহান আল্লাহতালা আমাদের এই মহাবিপর্যয় থেকে রক্ষা করুন।

বিশিষ্ট রাজনীতিবীদ ইয়াকুব আলী আরও বলেন, জীবন থেমে থাকে না স্বাভাবিক গতিতে সামনের দিকে এগুতে থাকে। এতকিছুর পরও বছর ঘুরে আবারও আমাদের মাঝে উৎসর্গ, ত্যাগ ও বিসর্জনের মহিমায় উদ্ভাসিত হয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ উল আযহা। অনেক দুঃসময়ের মাঝেও পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে আগামীকাল। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী সহ দেশ বিদেশে অবস্থান রত সকলকে জানান ঈদ উল আযহার শুভেচ্ছা।

সবাই ভাল থাকবেন গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ঈদ মোবারক।

(সি/স-২০জুলাই-তা/ই)