ছাতকে খরিদিচর মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-ছাতকের চরমহল্লা ইউনিয়নের খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির এক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন আল ফারুক, উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা নুরুল হুদা, মাওলানা মাসউদুল হক। এসময় স্থানীয় যুবাইর আহমদ, রমজান আলী, কালা মিয়া, আফতাব উদ্দিন, কামরুজ্জামান খান, সাবেক মেম্বার তফজ্জুল ইসলাম কটু, ফরিদ উদ্দিন, শরিফ উদ্দিন, মুহিবুর রহমান, হারিছ আলী, আবুল খয়ের, আলী হায়দার সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

(সি/স-২৯ আগস্ট-তা/ই)