নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত এড.লুৎফুর রহমান Desk Desk News প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১ সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের মরদেহ জেলা পরিষদ প্রাংগনে আনা হয় সকাল ১১ টায়। জীবদ্দশায় সিলেট জেলা পরিষদের সভাপতি থাকায় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা জানাতে জেলা পরিষদ ভবনে রাখা হয় তার মরদেহ। সকাল থেকে হওয়া গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে লুৎফর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীদের। এছাড়াও সাধারন মানুষজন লুৎফুর রহমানের মরদেহবাহী কফিনে জানান ফুলেল শ্রদ্ধা। সিলেটের সংস্কৃতিকর্মীসহ নানা পেশার মানুষ যোগ দেন শোকজ্ঞাপন অনুষ্ঠানে। এ সময় শোক জানাতে আসা অনেক মানুষের পরনে ছিল শোকের কালো পাঞ্জাবী। লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয় লুৎফুর রহমানের মরদেহ। শেষবার তাকে একনজর দেখার সুযোগ পান সবাই। সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের পাশাপাশি বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা বিনম্র শ্রদ্ধায় তার কফিনে ফুল দিয়ে শোক জানান। উপস্থিত বক্তব্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা বলেন এডভোকেট লুৎফুর রহমানের মত প্রাজ্ঞ রাজনীতিবিদকে হারানো সিলেটের জন্য এক অপূরনীয় ক্ষতি। তার মত সৎ নির্ভীক একজন নেতার অভাব সহসাই পুরণ হওয়ার নয়। সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বজন সম্মানিত এই রাজনীতিবিদ। আজ বাদ জুময়া দুপুর আড়াইটায় আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাযা শেষে এডভোকেট লুৎফুর রহমানকে মানিকপীর কবরস্থানে দাফন করা হবে। (সি/স-০৩ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: