এড.লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের তিন দিনের শোক

Desk Desk

News

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষীয়ান জননেতা এডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগ ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার ভোরে সিলেট জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন। শুক্রবার থেকে তিনদিন কালোব্যাজ ধারণ।

শুক্রবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন। বেলা আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জানাযায় অংশগ্রহণ।

শনিবার সিলেট-৩ সংসদীয় আসনের অধীন ৩টি উপজেলা ব্যতিত অন্য ১০টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন।

রবিবার বাদ জোহর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।

এছাড়া পরবর্তিতে সিলেট জেলা ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভার আয়োজন করা হবে বলে জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।

(সি/স-০৩ সেপ্টেম্বর-তা/ই)