সাদা পাথর আনন্দ ভ্রমণে চিকনাগুলের ৭ শত যুবক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১ জৈন্তাপুর সিলেট প্রতিনিধি প্রতিনিধি:-স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ধলাই নদীতে অবস্থিত সাদা পাথরের রাজ্যে আনন্দ ভ্রমণ করেছে চিকনাগুল ইউনিয়নের ৭শত যুবক। জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে গত শনিবার( ৪ সেপ্টেম্বর) ২০২১ তারিখে সকাল ১০ টায় চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভ্রমণ কারীদের উদ্দেশ্য শুভ কামনা জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। পরে ঘাটেরচটিস্থ উপহার কমপ্লেক্স সেন্টার থেকে প্রতিটি গাড়ীতে খাবার পরিবেশন করা শেষ দুপুর ১২ টায় জৈন্তিয়া গেইট হতে ১৩ টি বাস ১ টি নোহা ও একটি কার গাড়িসহ মোট ১৫ টি গাড়ি বহরে বেলা দেড়টায় ভোলাগঞ্জ সাদা পাথরস্থলে পৌছে দীর্ঘ সময় তাঁরা সাদা পাথর স্থলে আনন্দ উল্লাসে মেতে তাদের দীর্ঘ প্রত্যাশার আনন্দ ভ্রমণ উদযাপনের মাধ্যমে মিলনমেলায় মিলিত হয় ও ফটোশেসনে অংশ নেয় ভ্রমণ কারীরা। পরে বিকেল সাড়ে ৬ টায় তাদের ভ্রমণ সফল করে অত্যান্ত সুশৃঙ্খলভাবে চিকনাগুল ইউনিয়নের পথে যাত্রা করে। এই আনন্দ ভ্রমণ কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ দেশ বিদেশে প্রশংসায় ভাসছে চিকনাগুলের যুবসমাজ বিভিন্ন পোষ্ট ও কমেন্ট দেখা যায় অনেকই লিখেছেন এতো বড় ভ্রমণ সিলেটে আর কোন উপজেলায় হতে দেখা যায়নি। আবার কেউ কেউ লিখেছেন জৈন্তার ইতিহাসের সাথে আরেকটি ইতিহাস সৃষ্টি হলো। এদিকে উপজেলা চেয়ারম্যান তাঁর অভিনন্দন বার্তায় চিকনাগুলের প্রশংসা করে লিখেছেন একসাথে এতগুলো মানুষ কে একত্রিত করে একটি ভ্রমণ করা সত্যিই প্রশংসনীয় কাজ। এতে করে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে এগিয়ে গেলো চিকনাগুলের যুবসমাজ। এই ভ্রমণ সফল হওয়ায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি তরুন সমাজ সেবক আনোয়ার হোসেনসহ আয়োজক কমিটি এবং ইউনিয়নের সকল ভ্রমণ কারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। (সি/স-০৬ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: