শেখ রাসেল’র জন্মদিনে ইসলামপুর ইউ/পিতে বিভিন্ন কর্মসূচী পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে গত ১৮/১০/২০২১ ইং তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোহাম্মদ জামাল উদ্দীন, চেয়ারম্যান। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ নাছির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ কামরুজ্জান, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ বিলাল মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ মুছা মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ মুজিবুর রহমান, ৮নং ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া দুলা, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ আজির উদ্দিন তালুকদার, ট্রাক শ্রমিক সমিতির নেতা সুরুজ আলী, ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারি হিরা মিয়া, ছনবাড়ী স্কুলের প্রধান শিক্ষক প্রণজিৎ দাস, অফিস সহকারী সিরাজুল ইসলাম, গ্রামপুলিশ সহ আরও অনেকে। দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল হক, মুহতামীম, বটেরতল মাদ্রাসা। আলোচনা সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন- ‘অত্র ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন।’ SHARES গণমাধ্যম বিষয়: