জৈন্তাপুরে ইউ/পি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। শপথ গ্রহনে অংশগ্রহন করেন উপজেলার ৫টি ইউনিয়নের ১৫জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪৫জন সাধারণ সদস্য। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউনিয়যন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুলতান করিম, ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ফতেপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য তসলিমা হাবিবা। উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চেীধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা নির্র্বাচন কর্মকর্তা আবুল হাসনাত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতিনুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: