যাচাই-বাছায় শেষে নির্বাচনী প্রচারণায় ৬ চেয়ারম্যান পদপ্রার্থী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৮ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বৈধতা নিশ্চিত হওয়ার পরপরই প্রচারণায় নেমে পড়েছেন। বৃহস্পতিবার ৫ জানুয়ারি ১০ম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপের নির্বাচনী প্রতিদন্ধিদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। মনোয়নপত্রে তথ্য গোপন রাখার দায়ে এখলাছুর রহমান নামে এক চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জৈবুন্নাহার বেগম। ৯টি ওয়ার্ডের ৪১ জন সদস্য পদপ্রার্থীর মধ্যে দুই জন সদস্যদের মনোনয়ন বাতিল হয়েছে। ৪ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ইয়াসিন আরাফাত ও ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আব্দুল জব্বারের মনোনয়ন বাতিল হয়েছে।তবে মনোনয়নপত্র অবৈধ হবার খবর পাওয়ার পরপরই আপিলের সুযোগ কাজে লাগিয়েছে এখলাছুর রহমান,ইয়াসিন আরাফাত ও আব্দুল জব্বার। এদিকে নির্বাচনী লড়াইয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে টিকে তরিগড়ি করে মাঠে নেমে পড়েছেন ৬ চেয়ারম্যান পদপ্রার্থী। ইউনিয়নের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। অপেক্ষায় রয়েছেন ১৪ জানুয়ারিতে প্রতিক বরাদ্দের। ৬ চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের আলকাছ আলী,স্বতন্ত্র প্রার্থী জিয়াদ আলী,মজুন মিয়া,ফরহাদ হোসেন,আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন চরমোনাইয়ের আল মামুন। ডামী প্রার্থী হিসেবে পরিচত মোহাম্মদ আলী ও হানিফ মিয়া অন্য দুই প্রার্থী জিয়াদ আলী ও মজনু মিয়ার বিকল্প হিসেবে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উভয়েই নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন। উল্লেখ্য,মনোনয়ন যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিলের ফলাফল জানাবেন ৯ জানুয়ারী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ৩১ জানুয়ারিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। SHARES গণমাধ্যম বিষয়: