আকিজ সিমেন্ট দোয়ারাবাজার প্রিমিয়ার লীগের ফাইনালে আজমপুর থান্ডার্স বিজয়ী হয়েছে

Desk Desk

News

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

বৃহস্পতিবার সকালে আকিজ সিমেন্ট কোম্পানির সহযোগিতায় মুরাদপুর ভার্নাস ও আজমপুর থান্ডার্স’র মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডিপিএল’র পরিচালনা কমিটির সহ—সভাপতি সাখাওয়াত উল্লাহ মারুফ’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়া ও ইউপি সদস্য ডিপিএল’র পরিচালনা কমিটির মনির উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম, সতন্ত্র প্রার্থী কাপ পিরিস প্রতীকের প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, আকিজ সিমেন্ট কোম্পানির এড়িয়া ম্যানেজার পিন্টু গোস্বামী, আকিজ সিমেন্ট কোম্পানির সিনিয়র টিএসও মো. আলমগির হোসাইন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ করিম লিলু, ডিপিএলএর স্থায়ী কমিটির সহ সভাপতি সিরাজ উদ্দিন, বাবুল মিয়া, মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রিংকু কুমার দেব, ডিপিএলএর সম্মানীত সদস্য ইউপি সদস্য এরশাদুর রহমান, বাপ্পা রায়, অর্জুন দেব, মো.ফিরুজ আহমদ, রেজাউল করিম রিজু।
এছাড়াও উপস্থিত ছিলেন ১১তম ডিপিএল এর পরিচালনা কমিটির সভাপতি ইমরান হোসেন, সহ সভাপতি সুমন পাশা, সাধারণ সম্পাদক বাবু প্রমুদ দাস, সদস্য শ্রী দিলিপ দাস, মো.ওয়াহিদ মিয়া, মো. ফরহাদ হোসেন প্রমুখ।

খেলায় সেরা বোলার হিসেবে নির্বাচিত হন এ আর রাসেল, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইমন আহমেদ, সর্বোচ্চ ছক্কা মেরেছেন সোহান আহমেদ, সেরা উইকেট কিপার নির্বাচিত হন তানভীর আহমেদ, সেরা উদিয়মান নির্বাচিত হন আল আমিন, ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইমন আহমেদ, ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হন মিলন আহমেদ।