দোয়ারায় নরসিংপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাজারো জনতা Desk Desk News প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জে জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে শুক্রবার এক উচ্ছেদ অভিযান চলে অবৈধ স্থাপনা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২৬টি অবৈধ দোকান ঘর ৮০% ভাঙ্গা হয়। নরসিংপুর ইউনিয়নের বার বার নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মোঃ নুর উদ্দিন আহম্মদ বলেন সুদীর্ঘ কাল থেকে এক শ্রেনীর ব্যাক্তিরা সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর তৈরিকরে ব্যবসা বাণিজ্য করে আসছেন। দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক এক উচ্ছেদ অভিযান শুরু হয়, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান আরো জানান ইউনিয়ন পরিষদের রেজুলেশন করে অবৈধ স্থাপনারকারীদের নাম সংগ্রহ করে স্খনীয় প্রশাসনের নিকট কপি দেওয়া হয়েছে। তিনি বলেন নরসিংপুর বাজারে আর কোন অবৈধ স্থাপনা থাকবেনা। বাজারে ফিস ও সবজি মার্কেট অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নতুন ভাবে সরকারী ফিস ও সবজি মার্কেট নির্মাণ করা হবে। নরসিংপুর ইউনিয়নের হাজার হাজার মানুষের একটাই দাবী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষে নিকট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হউক, চেয়ারম্যান জানান শুক্রবার উচ্ছেদ অভিযানের পর আমার বিরুদ্ধে এক শ্রেনীর লোক মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করিতেছে। SHARES প্রচ্ছদ বিষয়: