কোম্পানীগঞ্জে ফেন্সিডিল সহ একজন আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২ ভারতীয় ফেন্সিডিল নিয়ে ঢাকাগামী বাসে চড়ার সময় কোম্পানীগঞ্জের থানা বাজার-টুকের বাজারের মধ্যবর্তী স্থান থেকে তোফাজ্জল (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন থানা পুলিশ। কোম্পানীগঞ্জ থানার এসআই অনীক বড়ুয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল ঢাকা-সিলেটগামী এনাম পরিবহন থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করেন। শনিবার ০৫ মার্চ রাত ৯টা ২০ মিনিটের সময় অভিযানীক দলে কোম্পানীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম ও এএসআই মদরিছ আলী সঙ্গে ছিলেন। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মোস্তফানগর গ্রামের হাবিব মিয়ার পুত্র। উদ্ধারকৃত ফেন্সিডিল মামলার আলামত হিসেব জব্দ করা হয় এবং আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ফেন্সিডিলসহ একজন আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। SHARES গণমাধ্যম বিষয়: