শপথ গ্রহণ করলেন ১ নং ইসলামপুর পশ্চিম ইউপি’র নব নির্বাচিত সদস্যরা

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) উপজেলা হলরুমে ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ১নং ওয়ার্ড সদস্য মইন উদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য শেখ ফরিদ, ৩নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ডালিম, ৪ নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন জীবন,৫নং ওয়ার্ড সদস্য কবির আহমদ, ৬নংওয়ার্ড সদস্য
জামাল হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য লিটন আহমদ,৮নং ওয়ার্ড সদস্য দুলাল মিয়া দুলা, ৯নং ওয়ার্ড সদস্য সুজিত দাস, ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য মর্জিনা জামান মাকসুদা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা সদস্য শুনারা বেগম ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা সদস্য তাজিরুন নেছা।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে বলেন,আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের সেবায় ও উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবেন।