ঐতিহাসিক ৭ ই মার্চ দিবসে কোম্পানীগঞ্জ আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২২

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে । জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়।

দিনের শুরুতে সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আরাফাত মেম্বার,সদস্য ছয়ফুল আলম,উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়জুর রহমান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, সাধারণ সম্পাদক  মোশাহিদ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,রাসেল আহমদ, উপজেলা শ্রমিম ট্রড ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া,উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া,পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তেরা মিয়া।

বিস্তারিত আসছে…