“দোয়ারায় ঐতিহাসিক ৭ মার্চ” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহসিন হোসেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার মো. সফর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চান্ন কুমার সানা, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, ‘ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতিকে সংঘবদ্ধ হতে সহায়তা করেছিল, ৭ মার্চে রেসকোর্স থেকে বঙ্গবন্ধুর ঘোষণা না আসলে হয়তো এতো অল্প সময়ের মধ্যে প্রতিরোধ ও জেগে ওঠার মানসিকতা গড়ে উঠতো না। ৭ মার্চের বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: