দোয়ারাবাজারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার সময় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌঃ বাবু

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ফয়সাল আহম্মদ , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাহির, কৃষিবিদ শেখ মোঃ মহসিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশ কমিটির সদস্য সচিব মোঃ কামরুজ্জামান পিএম ঢাকা আহসানিয়া মিশন, ছানোয়ার হোসেন খাঁন উপজেলা সমন্বয়কারী মোঃ বদরুজ্জামান টিও ইডি, হামিদুল ইসলাম টি ও এস ডি উপজেলা স্বাস্থ্য ও পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সালেহীন খাঁন

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সুরমা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম বীর প্রতীক দোহালীয়া ইউনিয়ন চেয়ারম্যান শামিমুল ইসলাম শামীম, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, বগুলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিলন খান উপজেলা পুষ্টি কমিটির সাংবাদিক প্রতিনিধি মোঃ আশিক মিয়া, মোঃ আলা উদ্দিন, কামাল পারভেজ, বজলুর রহমান সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীগন।

সভায় বিগত সভার রেজুলেশন পর্যালোচনা, পরিকল্পনা অনুযায়ী দপ্তর ভিত্তিক পুষ্টি কার্যক্রমের অগ্রগতি, পুষ্টি কার্যক্রম উপস্হাপন-২টি দপ্তর,পরিকল্পনা অনুযায়ী আগামী ২মাসের লক্ষ্যমাত্রা উপস্হাপন ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।