কোম্পানীগঞ্জ যুবলীগের উদ্দ্যোগে মন্ত্রী ইমরান আহমদের ৭২ তম জন্মদিন পালিত Desk Desk News প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার রাত ৯ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে জন্ম দিনের কেক কাটা অনুষ্টান সম্পন্ন হয়।উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তজব আলীর উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উপজেলা যুব লীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল আহমদ,সুহেল আহমদ সুহাম,জাফর দেওয়ান,সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা যুবলীগ নেতা আমজদ আলী,আজিম উদ্দিন, তেলিখাল ইউনিয়ন যুব লীগের সভাপতি চান মিয়া মজনু ও সাধারণ সম্পাদক রসিক আহমদ,সদস্য আব্দুল মান্নান, ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শাখার সভাপতি প্রার্থী কবির আহমদ,ইমরান আহমদ, ছাত্রলীগ নেতা আবু সাইদ সহ ছাত্রলীগ নেতারা। SHARES প্রচ্ছদ বিষয়: