রাশিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে মুলত ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাওয়ায় শুরু হয়েছে এটা সবারই জানা। তাই, শুরু থেকেই ন্যাটোর কাছে সাহায্য চেয়ে আসছিলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুরুতে ন্যাটো তেমন সাড়া না দিলেও এবার তারা হয়তো পারমাণবিক যুদ্ধের যুদ্ধের প্রস্তুতিই নিচ্ছে বলে দাবি রমাণু অস্ত্রবিরোধী সংস্থার (নিউকওয়াচ)।

ন্যাটোর সদস্যভুক্ত দেশ স্কটল্যান্ডের দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টার থেকে দেড় কিলোমিটার দূরে জড়ো করা হচ্ছে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক। ট্রাকে করে ওই পারমাণবিক অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছে লোচ লং-এ রয়্যাল নৌবাহিনীর কাছে।

পরমাণু অস্ত্রবিরোধী সংস্থার (নিউকওয়াচ) দাবি, ন্যাটোর যুদ্ধ প্রস্তুতি হিসেবে অস্ত্রগুলি জড়ো করা হচ্ছে।

সংস্থাটির দাবি, ‘গত শুক্রবার নজরে আসে ন্যাটোভুক্ত দেশ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর সড়কে একটি নিরাপত্তা বহরের। ওই বহরের মধ্যে ছিলো চারটি ট্রাক। সাধারণত সেনারা অস্ত্র পরিবহনের জন্য শহরের ওই রাস্তাটি ব্যবহার করে। ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে মোট ছয়টি পরমাণু অস্ত্র রয়েছে। একটি ট্রাক খালি রয়েছে’

তাইতেদা প্রশ্ন তবে কী রাশিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ন্যাটো?

এর আগে, ২০২১ সালের মে মাসে সড়কটি দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল সংস্থাটি।

সংস্থাটির সদস্য জেন ট্যালেন্টস বলেন, দুটি করে পরমাণু অস্ত্রবহন করতে পারে প্রতিটি ট্রাক। আর একটি ট্রাক খালি রাখা হয়, কারণ কোনো ট্রাকে সমস্যা দেখা দিলে যাতে ওই ট্রাকটিকে ব্যবহার করা যায়। যেহেতু চারটি ট্রাক রয়েছে, ধরে নেওয়া যেতে পারে তিনটি ট্রাকে দুটি করে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র রয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের অক্টোবরের পর ওই সড়ক দিয়ে আর কোনো অস্ত্র নিয়ে যেতে দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পরমাণু অস্ত্র পরিবহনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়। খবর ডেইল মেইলের।