সিলেট চারজন ওসি রদবদল

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২২

 

সিলেটে চারজন ওসিকে রদবদল করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পদে রদবদল করা হয়েছে এবং ওসমানীনগর সার্কেল অফিসের পরিদর্শক (নিরস্ত্র) সুকান্ত চক্রবর্তীকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পদে রদবদল আনা হয়েছে।

 

এছাড়াও এ কে এম এস ইকবালকে ওসমানীনগর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে এবং নির্মল চন্দ্র দেবকে কানাইঘাট সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তারা উভয়েই সিলেট লাইনওয়ারের পুলিশ পরিদর্শক হিসেবে সংযুক্ত ছিল।

রোববার (২০) পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত অফিস আদেশে রদবদল করা হয়।