দোয়ারাবাজারে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলায় তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”- এই প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মহিলা সংস্থা এটির আয়োজন করে। সোমবার সকাল এগারোটায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে তথ্য আপার বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার ছানা, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ বিপাশা পাল, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী প্রমুখ। এসময় বক্তব্যে বক্তারা মহিলাদের ক্ষমতায়নে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। SHARES গণমাধ্যম বিষয়: