দোয়ারাবাজারে ইফা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে র্যালি পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে এবং ইফা’র ফিল্ড সুপারভাইজার জয়নাল আবেদীনের পরিচালনায় ‘ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, ইফা’র কেয়ারটেকার মাওলানা জিয়াউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হাফেজ নুরুল ইসলাম প্রমুখ।