দোয়ারাবাজারে নাইন্দার হাওরে বাঁধে ফাটল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:- দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরসহ আশপাশের কয়েকটি হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। অধিক ঝুকিতে রয়েছে নাইন্দার হাওরের পাঁচটি ফসল রক্ষা বাঁধ। এদিকে হাওরের বোর ফসল এখনও কম পাকার কারণে কৃষকরা ধান কাটতে আগ্রহী হচ্ছেন না। সোমবার বিকেল থেকে আস্তে আস্তে সুরমা নদীর পানি কমতে শুরু করলেও বাঁধের ঝুঁকি ক্রমান্নয়ে আরো বাড়ছে। পাহাড়ি ঢলে বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এদিকে নাইন্দার হাওরের কাউয়াখালি বাঁধের কালভার্টের নিচ দিয়ে গত পনের দিন ধরেই হাওরে পানি ঢুকছে, কালভার্টের মুখ বন্ধ করা যাচ্ছে না কোন মতেই। সোমবার ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল, সুনামগঞ্জ পওর ভিবাগ ২ এর নির্বাহী প্রকৌশলী সামসুদ্দুহা, উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজোলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, উপ ভিবাগীয় প্রকৌশলী সমশের আলী মন্টু, শাখা কর্মকর্তা আবু সায়েম সাফিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মুস্তফা মিয়া, আওয়ামিলীগ নেতা ছালিক মিয়া, সার্ভেয়ার প্রকৌশল সন্তেষ বর্মন, আলাউদ্দীন, দুলাল মিয়া,তাজুল ইসলাম, তাজুল ইসলাম, নুরুদ্দিন, নুরুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, বাঁধের বেশ কয়েটি অংশে ফাটল দেখা দিয়েছে। আমরা বাঁধ রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছি। বাঁধে সার্বক্ষণিক আমরা তদারকি করছি। বাঁধ রক্ষায় অতিরিক্ত বাঁশ, জিও ব্যাগ, বস্তা, পলিথিন রেডি করে রাখা হয়েছে। SHARES গণমাধ্যম বিষয়: