সৌদি আরবে দূর্ঘটনায় কোম্পানীগঞ্জের যুবক নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২ সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন কাজ করা অবস্থায় নিচে পরে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। নিহত যুবক উপজেলার যুগীরগাঁও গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (২১)। পরিবার ও প্রবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রতিদিনের মত সাইডে কাজে যান মোহাম্মাদ আলী। হঠাৎ দুপুর ২ টার দিকে কাজ করার সময় তিনতলা থেকে পড়ে যান নিচে।ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান। কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। SHARES গণমাধ্যম বিষয়: