সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জীবনাবসান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২ সাবেক অর্থমন্ত্রী ও সিলেট সদর ১ আসনের সাংসদ আবুল মাল আবদুল মুহিত আজ রাত ১২ টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। SHARES গণমাধ্যম বিষয়: