৩নং তেলিখাল ইউনিয়ন বাসীকে ফজলুল হকের ঈদ শুভেচ্ছা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২ ৩নং তেলিখাল ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল হক। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদ-উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদ-উল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩নং তেলিখাল ইউনিয়নসহ কোম্পানীগঞ্জ উপজেলা বাসী ও সারাবিশ্বের মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সারাবিশ্বের মুসলিমসহ সকল ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: