সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের শোক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিত মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রবীন এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলি আমজদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাসের বরাতে এক শোক বার্তায় কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন, দেশবরেণ্য অর্থনীতিবীদ, ভাষা সৈনিক আবুল মাল আব্দুল মুহিত ছিলেন দেশের এক গর্বিত সন্তান। তিনি ছিলেন আলোকিত সিলেট এর স্বপ্নদ্রষ্টা এবং বৃহত্তর সিলেটের অভিভাবক। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সারাদেশে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তাঁর মৃত্যুতে জাতি আজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: